ঢাকা   ০৮:০৮:২৪ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে ট্রলি উলটে নদীতে তিন নারীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, December 4, 2025,
  • 664 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

কুমিল্লার তিতাস উপজেলায় বালুবাহী একটি খালি ট্রলি উলটে তিতাস নদীতে পড়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কড়িকান্দি–রাজাপুর সড়কের তিতাস নদী অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এসময় রাজাপুর থেকে কড়িকান্দিমুখী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে যায়। ট্রলিটি গোসলরত নারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান। গুরুতর আহত সামছুন নাহারকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় করেন এবং নিহতদের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি