• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় রতনপুর–তালতলী কাচা সড়ক কাদায় মরণফাঁদ, দুর্ভোগে হাজারো পথচারী অভিশপ্ত বন্যা থেকে মুক্তির পথ কি নেই? স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নেই দূর হবে ঢাকার জলাবদ্ধতা সংকট প্রান্তিক জনগোষ্ঠীকে নিপীড়ন থেকে মুক্ত করতে হবে নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালিত।

নিজস্ব সংবাদ দাতা / ৩২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী :

দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল রবিবার সকাল ৮টায় উপজেলার বেতদিঘি ইউনিয়নের ফরিদাবাদ কাসাপুকুর এলাকায় এক র‍্যালি বের করা হয়। র‍্যালী শেষে পূর্ব-চকমথুরা সিধু,কানু স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করা হয়।

পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সিধু, কানু দিবস উদযাপন কমিটির সভা আহ্বায়ক ও ফুলবাড়ী উপজেলা আদিবাসী যুব ফোরাম এর সভাপতি শ্রীমন সরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশ সারি সারনা গাঁওতা এর আহ্বায়ক চুন্নু টুডু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তি যোদ্ধা যামিনী কান্ত বর্মন,উপজেলা আদিবাসী উন্নয়নের সাবেক সভাপতি রামাই সরেন, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল সরকার, ছাত্রনেতা লালমন টুডু,উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সানজু হাঁসদা প্রমুখ। অপরদিকে বেসরকারী সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে কাজিহাল ইউপির কুদবীর মিশন স্কুল মাঠে র‍্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন