• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

বিদ্যুৎ থাকবে না নতুন গুজব: বিদ্যুৎ সচিব

নিজস্ব সংবাদ দাতা / ৩২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

২৪ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস জানিয়েছেন, টানা তিনদিন বিদ্যুৎ থাকবে না, এটা দেশে নতুন গুজব রটেছে। বিদ্যুৎ না থাকাকালীন সময়ে নাকি মাথা কাটা হবে। এটা পুরোপুরি গুজব, এতে কান দেবেন না।

বুধবার (২৪ জুলাই) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান।

সচিব বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না।

তিনি বলেন, আজ (বুধবার) বা বৃহস্পতিবার বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন