• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেঙ্গুর প্রকোপ নিয়ে প্রধানমন্ত্রী ভীষণ চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

২৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটরিয়ামে সোসাইটি অব মেডিসিন ও ঢামেক মেডিসিন সোসাইটির আয়োজনে ডেঙ্গু পরিস্থিতি শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকলেও প্রতিদিনই টেলিফোনে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি জানতে চাইছেন। এছাড়া রোগীদের সুচিকিৎসা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমার অনুরোধ মিডিয়াগুলো যাতে আতঙ্ক ছড়ানোর মতো সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে।

এদিকে দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গুকে মহামারি বলব না। এখন যেভাবে আছে একটু বাড়তি। ঢাকায় বেশি। ঢাকার বাইরে অল্প। আমরা কনফিডেন্ট। আমাদের ডাক্তাররা কনফিডেন্ট ডেঙ্গু মোকাবিলায়।

আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে তিনি বলেন: এদেশে মাত্র ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে মৃতের সংখ্যা অনেক বেশি। কাজেই এ বিষয়ে আতঙ্কিত হবার কিছু নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন