• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

পাঠ্যবইয়ের ভুল সংশোধনের কাজ চলছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

২৭ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,ডেস্ক রিপোর্টঃ      বইয়ের ভুল-ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৭ এপ্রিল) বিকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রথম মাসিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, কিছু কিছু পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে। কোথাও কোথাও সমস্যা আছে। আমরা চলতি বছর সমস্ত পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি, রিভিউ করছি। কাজেই কোথাও কোথাও যে সমস্যা আছে, সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। সেগুলো সংশোধনের কাজ চলছে। আপনাদের কাছেও যদি অসঙ্গতির খবর থাকে আমাদের জানাবেন। আমরা নিশ্চয়ই সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।

মন্ত্রী আরো বলেন, এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। যেসব পরীক্ষা রয়েছে সেগুলোও ভালোভাবে সম্পন্ন হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন