• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব সংবাদ দাতা / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর চারটা থেকে এ যানজট শুরু হয়। দীর্ঘ যানজটে আটকে থেকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কবির হোসেন বলেন, মেঘনা নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী ২৫ মে সেতুটি উদ্বোধন হওয়ার কথা। এ কারণে সংযোগ এলাকায় আঁকাবাঁকা এক লেন সড়ক দিয়ে সাত থেকে আট কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করায় যানজট তীব্র আকার ধারণ করেছে। তা ছাড়া মালবাহী যানবাহনগুলো সেতু দিয়ে ধীরগতিতে চলাচল করায় ও উল্টো পথে যানবাহন চলাচল করায়ও যানজট বেড়েছে বলে জানান তিনি।

ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের চালক নুরুদ্দিন আহমেদের সঙ্গে কথা হলে তিনি জানান, সকাল আটটায় রওনা দিয়ে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত এক ঘণ্টার পথ অতিক্রম করতে সাত ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাসে বসে থাকতে চালক, যাত্রী সবারই কষ্ট হচ্ছে।

চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা পরিবহনের বাসের চালক খোরশেদ আলম বেলা তিনটার দিকে বলেন, চার কিলোমিটার পথ অতিক্রম করতে ছয় ঘণ্টা সময় লেগেছে। অনেকে দীর্ঘ যানজটে অসহ্য হয়ে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশের টিআই নূরুল আলম জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন