ঢাকা   ১২:১৭:১৩ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফুলবাড়িতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : Sunday, April 28, 2019,
  • 507 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
২৮ এপ্রিল ২০১৯,বিন্দুবাংলা টিভি .কম,আল হেলাল চৌধুরী:
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ১৯তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল রবিবার সকাল ১০টায় আলাদিপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনে সিসি কমিটি ও সেবা গ্রহীতারদের অংশগ্রহনে বর্নাঢ র‌্যালী,আলোচনা এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম।
আলাদীপুর সিসি সভাপতি বৈশাখু মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলাদীপুর কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) সঞ্জয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেজাউল করিম,আব্দুল হাই সিদ্দিকি,ইউপি সদস্য মানিক মন্ডল,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার শান্তানন সিংহ,সাবেক ইউপি সদস্য ও সিজি সদস্য ইস্কেন্দার প্রমুখ।
অন্যদিকে ফুলবাড়ী উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু কলেজ এর অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা.সঞ্জয় কুমার গুপ্ত,মেডিকেল অফিসার ডা.মাহতেরামা ফাতেমা,ডা.রইস উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এ উপলক্ষ্যে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ মোট ২৫ টি কমিউনিটি ক্লিনিকে একই সাথে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি