• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ৬৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল মেঘনা উপজেলা শাখা, কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) মেঘনা উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস আলম ইসরাত।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী,  মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া চেয়ারম্যানসহ অনুষ্ঠানে মেঘনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ সাইবার  নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সফল করতে মেঘনা উপজেলা সাইবার ইউজার দলের সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন