• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,:

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। রাজধানীর ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন।
অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘এই অর্জন পুরো কুমিল্লা জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি আমাদের কাজের গতি আরও তরান্বিত করে।’
তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘এমন অর্জনের নেপথ্যে রয়েছেন কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিরা। তাঁদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।’
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কর্মরত পুলিশ সদস্যদের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রম আগামী দিনগুলোতে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন