• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

গজারিয়ায় পুষ্টি মেলা অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

২৮ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,

এম ডি ওসমান:    খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা আয়ােজনের মধ্য দিয়ে গজারিয়ায় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪র্থ দিনের
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে দিনব্যাপী এই পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ
মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, গজারিয়া থানা অফিসার্স ইনচার্জ হারুন অর রশিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কে এম রকিবুল অরিফ, ডাঃ খন্দকার আরশাদ কবির, স্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর ফারহানা খান, গজারিয়া উপজে প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, কেয়ার প্রোভাইডার মো.আরিফ হোসাইন, মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো.আশরাফুল আলম বলেন, পুষ্টি সমৃদ্ধ খাবার সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। না হলে পুষ্টি হীনতায় ভুগতে হবে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকেই পুষ্টি বিষয়ে কাজ করার আহবান জানান তিনি।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন