• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আবর্জনামুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমি একটা জিন্দা লাশ পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছাড়ানোর নামে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ

গজারিয়ায় সড়কের পাশে টিউবওয়েল স্থাপন: চলাচলের বিঘ্ন।

নিজস্ব সংবাদ দাতা / ২৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

২৯ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,

এম ডি ওসমান:     উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে প্রভাব খা‌টিয়ে সড়কের পাশে টিউবওয়েল স্থাপনের অ‌ভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়নে তেতৈতলা গ্রামের প্রধান সড়কের পূর্ব পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম পাশে জামে মসজিদ সড়কের পাশে টিউব‌ওয়েল স্থাপন করা হয়েছে।

জানা যায়, বালুয়াকান্দি ইউ’পি সদস্য মো. দিদার হোসেন তার ব্য‌ক্তিগত টিউব‌ওয়েল সড়কের পাশে স্থাপনের ফলে সড়কের দু-পাশে অবস্থিত জামে মসজিদ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, মুসল্লিগন এবং পথচারী চলাচলে বি‌ঘ্নিত হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন,
তেতৈতলা গ্রামের এক মাত্র প্রধান এ সড়কটি। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নানা গন্তব্য চলাচল করে। সড়কের দুই পাশে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ। এম‌নিতেই রাস্তা চাপা ও পর্যাপ্ত ফুটপাত নেই, তার ওপর গাড়ীর সংখ্যা বে‌শি। ব্যস্ততম এ সড়কের পাশে টিউব‌ওয়েল স্থাপন করায় সকলের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিলম্বে তেতৈতলা গ্রামের এক মাত্র প্রবেশের প্রধান সড়কে স্থাপন টিউব‌ওয়েল জনস্বার্থে মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে অন্যত্র জায়গায় স্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন