• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দুষ্কৃতিকারীদের লুট করা একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণ্দী ইউনিয়নের কলাগাছিয়া ব্রিজের পশ্চিম পাশে খালের উত্তর দিকের পানির ভেতর তল্লাশি চালায়। এ সময় পানির নিচ থেকে একটি শটগান (বাট নম্বর–৪৭৩) উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে দুষ্কৃতিকারীরা লুট করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।ওসি মো. আলাউদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”পুলিশ বলছে, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় সংরক্ষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন