ঢাকা   ০৯:৪৭:৩২ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর নিক্ষেপ করা ককটেলটি শক্তিশালী ছিল: ডিএমপি কমিশনার।

Reporter Name
  • Update Time : Tuesday, April 30, 2019,
  • 407 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩০ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,

 ডেস্ক রিপোর্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বিস্ফোরণ ঘটানো ককটেলটি মোটেই সাধারণ ছিল না, এটি বেশ শক্তিশালী ছিল।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সেখানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোমবার রাতে রাজধানীর গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।

এদিকে সাইট ইন্টেলিজেন্স নামের একটি আন্তর্জাতিক মাধ্যম বলেছে, ওই হামলা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আইএস বলেছে, দুই বছরে এই প্রথম ঢাকায় কোনো হামলা চালাল তারা।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, হামলাটি সত্যিই আইএস চালিয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি