• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০১৯

১ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট   : সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বায়োমেট্রিক মেশিন কেনার জন্য প্রতিটি স্কুলে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্কুলের স্লিপ ফান্ডের অর্থ দিয়ে স্কুল পরিচালনা কমিটি মেশিন কিনবে। সময় টিভি

চিঠিতে বলা হয়েছে, চতুর্থ শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় স্লিপ ফান্ডের অর্থ দিয়ে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের জন্য ডিভাইস ক্রয়ের বিধান রাখা হয়েছে। আর্থিক বিধান অনুসরণে স্লিপ ফান্ডের অর্থ দিয়ে বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণসহ যথাযথভাবে কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন