• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০১৯

১ মে,২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :
কুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত ম্যাচে হোমনা পৌরসভা একাদশকে ২-১ গোলে হারিয়ে ঘাগুটিয়া ইউনিয়ন একাদশ জয় লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আজগর আলীর সভাপতিত্বে এসিল্যান্ড তানিয়া ভূইঁয়া ,থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস,ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আবদুস ছালাম ভূইয়া, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগের সভাপতি মো.নজরুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সহস্রাধিক দর্শক উক্ত খেলা উপভোগ করেন । জানা গেছে, গত ১৬ এপ্রিল ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন সহ মোট ১০ টি দল উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করেন । আজ উক্ত টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । এতে সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান। ধারাভাষ্যকার ছিলেন কবি দেলোয়ার ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন