• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান

নিজস্ব সংবাদ দাতা / ৮৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ উশু ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান।তিনি কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের কান্দারগাও এলাকার সন্তান।ক্রীড়াবিদরা মনে মনে করেন তিনি দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে ক্রীড়া নেতৃত্বে ড্যাফোডিল ফ্যামিলির এক নতুন অধ্যায় শুরু হলো।

এ ফেডারেশনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের জিওসি এবং দুই তারকা প্রাপ্ত মেজর জেনারেল এ. এস. এম. রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

উশু আধুনিক চীনা মার্শাল আর্ট বা কুংফু-ভিত্তিক একটি খেলা, যা আত্মরক্ষা, শারীরিক ফিটনেস, আত্মনিয়ন্ত্রণ এবং প্রদর্শনমূলক দক্ষতার সমন্বয় করে। বর্তমানে এটি বিশ্বের ১৫০টির বেশি দেশে চর্চিত হচ্ছে।

ড্যাফোডিল ফ্যামিলি এবং Daffodil International University এর স্পোর্টস সায়েন্স বিভাগের নেতৃত্বে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য:

*সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উশু ছড়িয়ে দেয়া

 

*আধুনিক প্রশিক্ষণ ও অ্যাথলেট উন্নয়নে স্পোর্টস সায়েন্স প্রয়োগ

 

*ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক সম্পৃক্ততা

 

*মার্শাল আর্ট ও শারীরিক শিক্ষার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন

ড. মোহাম্মদ নূরুজ্জামান তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। তিনি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন