• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৪৯৬ গ্রাম গাঁজা ও ২৮২ লিটার মদ।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৭ আগস্টের ২৪ ঘণ্টার অভিযানসংক্রান্ত তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২৪০ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানামূলে ৯২ জন এবং সাজা পরোয়ানামূলে ১২ জন রয়েছেন।
একই সময়ে মাদকসংক্রান্ত ঘটনায় ৫২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক বহনকারী এবং ১২৭ জন মাদকসেবী রয়েছেন।
অভিযানে ইয়াবার পাশাপাশি ৪৯ কেজি ৪৯৬ গ্রাম গাঁজা ও ২৮২ লিটার মদ উদ্ধার করা হয়।
এদিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ঘটনায় মোট ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন