• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরণ ও বিদায়।

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

২ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি.  কম, সৈয়দ আনোয়ার :τ

কুমিল্লার হোমনা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত এবং বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠানে অভিনন্দন এবং বিদায় জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -২( হোমনা- তিতাস) নির্বাচনী এলাকার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি স্বপ্নের মানুষ, আমি স্বপ্ন নিয়ে চলি, আমার অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলি আমি কৌশলে বাস্তববায়ন করি।’

তিনি আরো বলেন,‘ সরকার ও প্রশাসন মিলেমিশে কাজ করব, সরকার ও প্রশাসনের মধ্যে সম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও বিদায়ী ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা , বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন