ঢাকা   ০৭:০৪:২৯ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ‘মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে’ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প-শি-পুতিন খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না: প্রধানমন্ত্রী হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

রমজানে পণ্যের দাম এক টাকা হলেও কমবে: র‌্যাব মহাপরিচালক

Reporter Name
  • Update Time : Tuesday, May 7, 2019,
  • 367 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ মে ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট :   র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, রমজান মাস এলেই পণ্যের দাম বেড়ে যাবে, এই সংস্কৃতি ভেঙে ফেলতে হবে। সভ্য সংস্কৃতিতে প্রবেশ করার সময় এসেছে। এবার রমজানে পণ্যের দাম এক টাকা হলেও কমবে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কারও ঘাড়ে কোনো অভিযোগ দেবেন না। কোথাও অন্যায্য কিছু হলে আমরা ব্যবস্থা নেবো। খাদ্যে ভেজাল মেশালে তাদের ফাঁসির সাজা হওয়া উচিত। ব্যবসায়ীরা কাউকে চাঁদা দেবেন না। সৎ ব্যবসায়ীর সঙ্গে আমরা আছি। অসৎ ব্যবসায়ীদের সঙ্গে আমরা নেই। সৎ ব্যবসায়ীরা কোনো ভয় পাবেন না।

বেনজির আহমেদ আরও বলেন, খাদ্যে যারা ভেজাল মেশায় তারা খুনি। তাদের ফাঁসি হতে হবে। খাদ্যে ভেজাল কঠোর হাতে দমন করা হবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, পণ্য কেনাবেচার ক্ষেত্রে ইনভয়েস প্রথা চালু করুন। এটা চালু না করলে শুভঙ্করের ফাঁকি থেকে বের হতে পারবো না।

রমজান উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি যৌথভাবে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর আয়োজন করে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এছাড়া এফবিসিসিআইয়ের বর্তমান কমিটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও ক্যাবের সভাপতি গোলাম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি