• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

অযোগ্যদের পদোন্নতির প্রতিবাদে জাপার এমপি খোকার পদত্যাগ

নিজস্ব সংবাদ দাতা / ৪০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

৯ মে ২০১৯ ,

বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক রিপোর্ট :

অযোগ্যদের পদোন্নতির প্রতিবাদে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় স্বেচ্ছাসেক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাংগঠনিক এক নির্দেশে আট নেতাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি দেওয়ার পরই পদত্যাগের ঘোষণা দেন খোকা।

তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলাম।

লিয়াকত হোসেন খোকা বলেন, আমার পরিচয় আমি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী। সাবেক সফল প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন।

তবে তিনি পল্লীবন্ধু এরশাদের একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন বলেও জানান।

তিনি বলেন, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে আমি এ পার্টি করে আসছি। পার্টির বর্তমান নেতৃত্বের উপর আমার আস্থা নেই। পল্লীবন্ধু এরশাদকে অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভেতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেয়া যায় না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন