• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত মেঘনায় অটোরিকশারধাক্কায় শিশু ফাতেমার মৃত্যু, পাঁচ লাখ টাকার সালিস! জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম

ফেনীতে নতুন পুলিশ সুপার পদে দায়িত্ব পেলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মনিরুজ্জামা।

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০১৯

১৩ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন কাজী মনিরুজ্জামান।ফেনীর সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার’কে দায়িত্ব পালনে গাফেলতির অভিযোগে প্রত্যাহার পরবর্তী ১২ মে রাতে কাজী মনিরুজ্জামান’কে এই দায়িত্ব দেওয়া হয়।পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এই কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।১২ মে বিকেলে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার’কে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হলে,তিনি এই পদে স্থলাভিষিক্ত হন।

ফেনীতে আসার পূর্বে কাজী মনিরুজ্জামান সিলেটে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানিতে কমান্ডারের দায়িত্ব পালন করেন।

কাজী মনিরুজ্জামান ঝিনাইদহ জেলার গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন জন্ম গ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।শিক্ষা জীবন শেষে ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ২৫ তম ব্যাচের এ কর্মকর্তা সৎ, সাহসী, কর্মঠ এবং একজন বন্ধুবৎসল ও জনবান্ধব হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন