• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম

জকিগঞ্জের পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থার সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০১৯

১৯ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার পাঠানচক গ্রামের প্রবাসীদের সংগঠন ‘পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংর্বধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবীণ মুরব্বী বদরুদ্দীন খানের সভাপতিত্বে এক সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবনেতা ফয়ছল আহমদ খান ও বাহার উদ্দীন খানের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সদস্য আব্দুল মোতালেব। প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলম, প্রধান শিক্ষক (অব.) লুৎফুর রহমান খান, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আহসান হাবীব লায়েক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মকু, প্রভাষক আহমদ হোসেন, সমাজসেবী সেলিম উদ্দীন খাঁন ও জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক কাওছার আহমদ কয়েছ প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি উত্তীর্ণ মেধাবী ছাত্রী আতিকা খানম, দাখিল উত্তীর্ণ মেধাবী ছাত্র আলী আকবর খান, সংস্থার সিনিয়র সদস্য মুহিবুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন ও সদস্য আলমাছ উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে পাঠানচক এলাকা থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জন শিকার্থীর মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এলাকার প্রায় অর্ধশত গরীব ও অসহায় মানুষের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন