• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি সংঘর্ষ-অভিযোগের মধ্যেই নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

খালেদাসহ ৫ জনকে বিএনপির প্রাথমিক মনোনয়ন

নিজস্ব সংবাদ দাতা / ২৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০১৯

মঙ্গলবার (২১ মে) বিকালে স্কাইপের মাধ্যমে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দিয়েছেন। এমন তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।

তিনি বলেছেন, এ ৫ প্রার্থীকে আগামী ২৩ মে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

এ আসনে খালেদা জিয়া ছাড়া প্রাথমিক মনোনয়ন পাওয়া অন্য ৪ জন হলেন- বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান।

গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মঙ্গলবার বিকালে ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন। সেখানে তিনি সবার মতামতের ভিত্তিতে এ উপনির্বাচনে প্রাথমিকভাবে ৫ জনকে মনোনয়নপত্র দাখিল করতে বলেন। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আওয়া লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।

উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে মির্জা ফখরুল নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন