ঢাকা   ০৩:২৪:২৩ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি জিএম কাদেরের বাসায় হামলা সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে সূচনীয় পরাজয়ে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব।

Reporter Name
  • Update Time : Friday, May 24, 2019,
  • 427 Time View

২৪ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    ডেস্ক রিপোর্ট :

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি গ্রুপের কাছে তিনি বলেছেন- নির্বাচনে হারের পুরো দায় স্বীকার করেছেন তিনি। কাজেই দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াতে চাচ্ছেন।

তবে রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দিলেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।

সূত্র জানায়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

এদিকে ভারতের লোকসভা নির্বাচনে নিজ আসনে বিজেপি প্রার্থী শ্রীমতি ইরানির কাছে হার স্বীকার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজয়ী প্রার্থীকে আমেথিকে ভালোবাসার সঙ্গে দেখভাল করার আহ্বান জানিয়েছেন তিনি।

চার দশক ধরে এই আসনটিতে কংগ্রেস বিজয়ী হয়ে আসছিল। তবে কেরালার ওয়েনাড থেকে বিজয়ী হয়েছেন গান্ধী পরিবারের এই উত্তরসূরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি