• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

সচিব পর্যায়ে বড় রদবদল

নিজস্ব সংবাদ দাতা / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০১৯

২৬ মে ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সচিব পর্যায়ে বড় ধরণের রদবদল করেছে সরকার। রোববার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে নির্বাচন কমিশন সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। অপরদিকে স্থানীয় সরকার বিভাগের সচিব হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দীন আহমেদ।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন