ঢাকা   ০২:৫০:১৩ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের পদযাত্রা সার্বভৌমত্বের নতুন রাজনৈতিক বার্তা সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁসির মঞ্চ’ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে আবুল কালাম আজাদকে অব্যাহতি কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সভা শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান

আজ রাষ্ট্রপতি দেশে ফিরছেন

Reporter Name
  • Update Time : Sunday, May 26, 2019,
  • 453 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
  • ২৬ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরবেন।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানান,রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) ৭টা ২ মিনিটে (লন্ডন স্থানীয় সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন এবং উড়োজাহাজটি আজ রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানীর ফ্রাঙ্কফুটে যান।

আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। খবর বাসসের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি