• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

ভারতে ৪ মুসলিমকে গাছে বেঁধে মারধর ,।

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০১৯

২৬ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম , আন্তর্জাতিক ডেস্ক :

অটোরিকশা করে গরুর গোশত নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম দম্পতি ও আরো দুই ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভারতে। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মধ্যপ্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই মুসলিম দম্পতি ও অপর দুই ব্যক্তিকে মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারণ করেছে এক প্রত্যক্ষদর্শী।
অপর এক খবরে বলা হয়, ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই গোরক্ষকদের নির্যাতনের শিকার হলেন এক নারীসহ তিন মুসলিম। এসময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রামথ বলতে বাধ্য করা হয়। শুক্রবার মধ্যপ্রদেশের সিওনিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গরু নিয়ে অটোরিকশাযোগে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম। এই খবর কোনোভাবে গোরক্ষকদের কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা লাঠি, বাঁশ নিয়ে অটোরিকশাটিকে তাড়া করে। এরপর ওই অটোরিকশায় থাকা ওই তিন মুসলিমকে গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর এক এক তাদের পেটাতে থাকে। পরে মাটিতে ফেলেও প্রচন্ড মারধর করা হয় তাদের। এরপর ওই মুসলিমদেরই একজনকে দিয়ে সঙ্গে থাকা নারীকে স্যান্ডেল দিয়ে পেটানো হয়। এরপর ‘জয় শ্রী রামথ ধ্বনি দিতে শুরু করে গোরক্ষকরা।
ভুক্তভোগীরা বলেন, আমাদের শুধু গাছে বেঁধে পেটানোই হয়নি, বাধ্য করা হয়েছে ‘জয় শ্রী রামথ ধ্বনি দিতেও। ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক টুইট বার্তায় তিনি লেখেন, মোদির অনুসারীরা আবারও মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি। সূত্র : এবিপি, এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন