• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভেতরে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখছেন বিরোধীদলীয় নেতা এক বছরের সাজার মামলায় গ্রেফতার দেখানো হলো রিজেন্টের সাহেদকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১ যেভাবেই আসুন, জনগণ আপনাকে স্বাগত জানাবে: শেখ হাসিনাকে পরওয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৪ আগস্ট যুক্তিতর্ক উখিয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ আটক ৩ জন

নিজস্ব সংবাদ দাতা / ৪০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০১৯

২৬ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,এনামুল কবির মুন্না :

দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজারে ভারতীয় ১৩বোতল অফিসার চয়েজ মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাওঁ-রাবারড্যাম্প রাস্থার উপর থেকে ৩জন মাদক ব্যবসায়ী আটক করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেমের তত্বাবধানে এস আই সজিব দত্ত,রাকিবুল হাসান,মনিতোষ পাল,এ এসআই বজলুল করিম ও জামাল মিয়ার নেতৃত্বে ছাতক পৌরসভার বাঘবাড়ী গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র রাসুক মিয়া ও দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের আব্দুল মোতালিবের পুত্র শরিফুল ইসলাম(২০),একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সোহাগ মিয়া(১৮) ও ১৩বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আটক করেছে ।

এদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানার এস আই আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন বলে জানা যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃআবুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় উপজেলার সুরমা ইউনিয়নের টিলা গাওঁ-রাবারড্যাম্প রাস্থার উপর থেকে মদ ক্রয়বিক্রয় সময় ১৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী শরিফুল,সোহাগ ও রাসুককে আটক করা হয়।এদের বিরুদ্ধে মামলা হয়েছে,রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন