• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত

নিজেকে ক্রিকেটার পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি

নিজস্ব সংবাদ দাতা / ৩২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০১৯

২৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

‘আমার পূর্ণ মনোযোগ এখন ক্রিকেটের দিকেই। আমি এখনও সে অর্থে রাজনীতি শুরু করিনি, রাজনীতিতে আমার সম্পৃক্ততাও এখনও সে পর্যায়ে যাইনি। কিছু বিশেষ কাজ ছাড়া এটিতে আমার তেমন সময় দেয়ার প্রয়োজন পড়ে না। আমি এখনও নিজেকে ক্রিকেটার পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। রাজনীতি এ মুহূর্তে আমার কাছে ফুলটাইম জিনিস নয়।থ

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সংসদ নির্বাচনের চলতি মেয়াদে প্রথমবারের মতো অংশ নিয়ে বাজিমাত করেন মাশরাফি। নিজ জন্মস্থান নড়াইল থেকে পেয়েছেন সংসদ সদস্যের পদ। নির্বাচনে অংশ নেয়ার আগেই তিনি দেশের সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যতদিন ক্রিকেট খেলবেন ততদিন তার মনোযোগ থাকবে শুধুই বাইশ গজে।যেহেতু ক্রিকেটের প্রতি মনোযোগের কথা বলেছেন বারবার, তাই প্রশ্ন রাখা হয় বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা ও প্রস্তুতির ব্যাপারেও।

মাশরাফি জানান, দলের তরুণ খেলোয়াড়দের ফর্ম আত্মবিশ্বাস দিচ্ছে সবাইকে। পুরো দল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়তে পারলে ভালো কিছুই সম্ভব বলে।

তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের কয়েকজন গত বিশ্বকাপেও খেলেছে, এ বিষয়টি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। তারা যদি ভালো ফর্ম দেখাতে পারে তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো একটি ম্যাচ আশা করতেই পারি। সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক এবং মোস্তাফিজরা চাপের মুখে পারফর্ম করে দেখিয়েছে আগেও


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন