ঢাকা   ০৫:৩৮:২৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর দেশে ৪৭.২ শতাংশ নারীর বাল্যবিবাহ: সমাজকল্যাণমন্ত্রী মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপ-চায়না জাল অপসারণে অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ ভোটের মাধ্যমেই পাস, বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, May 28, 2019,
  • 410 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ মে ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোট থেকেই জাপান নিয়ে আমার মধ্যে মোহ কাজ করত। আমি জাপানি চিত্রকলা, ক্যালেন্ডার, ডাকটিকিট, পুতুল ইত্যাদি সংগ্রহ করতাম। জাপান সবসময়ই আমার হৃদয়ের কাছে।

জাপানে রাষ্ট্রীয় সফর শুরুর আগে মঙ্গলবার দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য জাপান টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরেন শেখ হাসিনা।

‘উন্নয়নের জন্য জাপান-বাংলাদেশের অংশীদারিত্বথ শিরোনামে এ নিবন্ধে তিনি ‘বাংলাদেশকে আরেকটি জাপান হিসেবে গড়তেথ তার বাবার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

শিশুকাল থেকে জাপানকে নিয়ে নিজের টানের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে এটা তার মধ্যে প্রবাহিত হয়েছে।

ওই নিবন্ধে ‘কৃষিভিত্তিক অর্থনীতি থেকে সেবা ও শিল্প খাতনির্ভর প্রবৃদ্ধির পরিক্রমায়থ বাংলাদেশের রূপান্তরের কালে জাপানি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান তিনি।

শেখ হাসিনা বলেন, নতুন এই যুগ আমাদের আরও কাছে টানুক, সম্পর্ক গভীরতর করুক এবং আমাদের শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়তে সহায়তা করুক।

নিবন্ধে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং মানুষের উন্নততর জীবনমান নিশ্চিত করতে চলমান বৃহৎ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই বিনিয়োগের সবচেয়ে উদার ও উপযোগী পরিবেশের সুযোগ দিচ্ছে।

প্রসঙ্গত ২৮-৩০ মের টোকিও সফরের জন্য মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই জাপানে তার প্রথম সফর।ইনকিলাব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি