• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০১৯

২৯ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি .কম ডেস্ক রিপোর্ট      : ভারতের পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক), বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারসহ বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সুযোগ পেয়েছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদী।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন