• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০১৯

১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি দফতরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুধারীও নিহত হন। তবে, পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে) ওই সরকারি কর্মচারী তাকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার প্রতিবাদে সহকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।

এ ঘটনায় এক পুলিশ অফিসারও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে ঢুকেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ওই অফিসটি ঘিরে ফেলে এবং ভবন থেকে লোকজনকে বের হয়ে আসতে সাহয্য করে। এক পর্যায়ে তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন