• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদ দাতা / ১০২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং জুলাই  গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মেঘনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ (জিওপি), মেঘনা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৮ মার্চ) বিকেলে মানিকাচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। গণঅধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রুপমিয়া হোসাইন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূঁইয়া, হেফাজতে ইসলামের সুলতান মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন