• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

দাউদকান্দিতে আ. লীগের ইফতার মাহফিলে ১৪৪ ধারা

নিজস্ব সংবাদ দাতা / ৫৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা :

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন মাহফিল স্থানে ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ একইস্থানে ইফতার মাহফিলের আয়োজন করায় রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম এ আদেশ জারি করেন।

রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত দাউদকান্দি রাসেল স্কয়ার মাঠ ও যারিফ আলী শিশু পার্ক এর আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

কোন রকম বিশৃঙ্খলা এড়াতে করতে পুলিশ মোতায়েনসহ প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের একাংশ উল্লেখিত স্থানে ইফতার মাহফিলের আয়োজন করে। একইস্থানে, একই সময়ে ফেসবুকে ইফতার মাহফিলের ডাক দেয় উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে উভয়ের মধ্যে সমঝোতা না হওয়ায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন