• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

বাংলাদেশের জয়ে প্রশংসা করলেন শেবাগ

নিজস্ব সংবাদ দাতা / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০১৯

৩ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ সবসময় সুযোগ খোঁজেন বাংলাদেশের নিন্দা করার জন্য। খেলোয়াড়ি জীবনে তো বটেই, অবসর নেওয়ার পরও সেই চর্চা থামেনি তার। তবে সেই শেবাগই এবার করেছেন টাইগারদের প্রশংসা।

শুধু বাংলাদেশ কেন, বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশও বাঁচতে পারে না শেবাগের সমালোচনা থেকে। সেই শেবাগ টাইগারদের দক্ষিণ আফ্রিকা বধ দেখে টুইটারে লিখেছেন প্রশংসাসূচক বাক্য।

শেবাগ উল্লেখ করেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বেশ ভালো খেলেছ। জয়টা তোমাদের প্রাপ্য ছিল।থ

গতকাল রোববার আসরে নিজেদের প্রথম ম্যাচে দ. আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমেও টাইগাররা জড়ো করে ৩৩০ রানের বিশাল পূঁজি। জবাবে ব্যাট করতে নেমে ৩০৯ রানেই থামে প্রোটিয়াদের ইনিংস। এতে টাইগাররা পায় ২১ রানের জয়।

এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে টুইট করেছেন পাকিস্তানের কিংবদন্তী সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সাবেক এই গতি তারকা দ. আফ্রিকার ইনিংস শুরুর আগেই বাংলাদেশের ব্যাটিং শৈলীর প্রশংসা করেন। বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন, এটিও পরিস্কার করেছেন টুইট বার্তায়।

শোয়েব উল্লেখ করেন, ‘কী নিখাদ পারফরম্যান্স প্রদর্শন করল বাংলাদেশ। দেখা যাক বোলাররা ৩৩০ রান দিয়ে কীভাবে জয় ছিনিয়ে আনেন।থ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন