• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন,২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট :   ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ জুন) উপসচিব পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এসএম তরিকুল ইসলামকে গাজীপুর ও অতুল সরকারকে ফরিদপুর, বরগুনা জেলা প্রশাসককে পাবনার ডিসি করা হয়েছে।

জনপ্রশাসসের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা সুলতানাকে গোপালগঞ্জ, নওগাঁর ডিসি মো. মিজানুর রহমানকে ময়মসসিংহ, পাবনার ডিসি মো. জমি উদ্দিনকে নারায়ণগঞ্জের ডিসি করা হয়েছে।

দুদক চেয়ারম্যানের একান্ত সচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জ, ঝালকাঠীর ডিসি মো. হামিদুল হককে রাজশাহীতে পাঠানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুনুর রশিদকে বাগেরহাট, লালমনিরহাটের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে যশোর, নীলফামারীর ডিসি নাজিয়া শিরিনকে পাঠানো হয়েছে মৌলভীবাজারে।

জনপ্রশাসনের উপসচিব দিলসাদ বেগমকে রাজবাড়ী ও মো. জোহর আলীকে ঝালকাঠির ডিসি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. হারুন-অর-রশিদকে নওগাঁ, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরকে করা হয়েছে লালমনিরহাটের ডিসি।

ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মো. আসিফ আহসানকে রংপুরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপপরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনার ডিসি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন