• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণকাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন এমপি জাতীয়তাবাদে শিশু-কিশোর গড়ার সময়োপযোগী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন হ্নীলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার পারিবারিক বিরোধের জেরে ফুলছড়িতে কৃষককে গলাকেটে হত্যা গুমের নাটক সাজিয়ে ২ বছর আত্মগোপন: নির্দোষ ঠিকাদারকে ৪ মাস জেল খাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন লোহাগাড়ার লোহার দিঘীর পূর্ব পাশে দফাদার পাড়া সমাজের সরদার নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন

গজারিয়ায় নববধূকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ৩০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

১৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,এম ডি ওসমান :

হাতের মেহেদীর আলতা রং শুকোয়নি কিন্তু পাষন্ড স্বামী তার নব বিবাহিত স্ত্রীর জীবন প্রদীপ নিবিয়ে দিয়েছে গলা টিপে হত্যার মাধ্যমে।

বুধবার (১২ জুন) আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে সদ্য বিবাহিত স্ত্রী সোহানা আক্তার (১৭) নববধূকে কে গলা টিপে হত্যা করেছে স্বামী সাইদুল ইসলাম (২৩)।

ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া বড়কান্দি গ্রামে।পরে পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সোহানা আক্তারে চাচা আলী আহম্মদ স্থানীয় সংবাদ কর্মীদের জানান, গত তিন মাস পূর্বে একই ইউনিয়নের বাউশিয়া নয়াকান্দি গ্রামের মো. আজিজ মিয়ার ছেলে সাইদুল ইসলামের সাথে আমার বড় ভাইয়ের (সোহেল) মেয়ে সোহানার বিবাহ দেয়।পরে জানা যায় ঐ ছেলে মাদকে আসক্ত। বিবাহের পর থেকে নেশার টাকার জন্য বার বার আমার ভাতিজি সোহানা আক্তারকে নির্যাতন করতে থাকে। আজ (বুধবার) সকালে সোহানার কাছে নেশার জন্য টাকা চায় সাইদুল। টাকা দিতে অসম্মতি জানালে সোহানাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী সাইদুল ইসলাম।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন