ঢাকা   ০৭:৫৬:২৩ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

লুটপাটের ধারাবাহিকতা রক্ষার বাজেট: জোনায়েদ সাকি

Reporter Name
  • Update Time : Thursday, June 13, 2019,
  • 447 Time View

১৩ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম, ডেস্ক রিপোর্ট :
বাজেটে লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

১৩ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এমন একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এ বাজেট লুটপাটের পৃষ্ঠপোষকতা ঘটাবে। কারণ যেভাবে ব্যাংকের ঋণ খেলাপি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।থ



সাকি বলেন, ‘যেভাবে বিভিন্ন প্রকল্পের ব্যয় জাবাবদিহিহীনতা চলছে এবং সেগুলোকে যোগান দেয়ার জন্য আরও ব্যাংক খেকে ঋণ করা হচ্ছে, ব্যাংকগুলোকে আরও বিপর্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের টাকা ব্যাংকের মাধ্যমে কতিপয় লোকের হাতে টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে। মৌলিক খাতগুলোতে যেখানে বরাদ্দ বাড়ানো দরকার দীর্ঘ মেয়াদে।

এই বাম নেতা বলেন, ‘বরাদ্দে জবাবদিহীতা তৈরি করা দরকার কিন্তু সে খাতগুলোর অবস্থা তো আমরা জানি বালিশ প্রকল্প থেকে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের মত মৌলিক খাতগুলোতে যখন ব্যয় বৃদ্ধি করেও সেই ব্যয় বৃদ্ধি কতটা কাজে আসে নাকি লুটপাটের ধারা বাড়ে সেটাও মানুষের মাঝে প্রশ্ন রয়েছে। যেভাবে শাসন চলছে তাতে বাজেটের ব্যয় বৃদ্ধি হচ্ছে কিন্তু জনগণের কাছে সুবিধা পৌঁছাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি