• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

মেঘনায় ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, মেঘনা প্রতিনিধি :

কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রাসাদের চর গ্রামে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের গর্ভবতী হওয়ার অভিযোগ উঠেছে। ভিকটিম বাদী হয়ে  দুু ই    জনকে আসামি করে মেঘনা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। প্রবাসীর স্ত্রীর অভিযোগ- নিকট আত্মীয় সেলিমের কাছে বিদেশ থেকে টাকা-পয়সা পাঠাতেন তার স্বামী। সেই সুবাদে সেলিম তাদের ঘরে নিয়মিত যাতায়াত করতেন এবং তাকে ফুঁসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

কয়েকদিন পর আবার ধর্ষণ করতে আসলে রাজি না হওয়ায় আগের ধর্ষণের খবর সাধারণ মানুষের কাছে বলে দেওয়ার ভয় দেখিয়ে আবার ধর্ষণ করেন। এভাবে একাধিকবার ধর্ষণের পর তার শ্যালক খবির হোসেনকে দিয়ে ধর্ষণ করান। অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়টি মহিলা ইউপি সদস্য খোদেজা বেগমকে জানালে অভিযুক্তরা তার মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে গর্ভে থাকা বাচ্চা সিজারের মাধ্যমে ফেলে দেওয়ার জন্য ভয়ভীতি দেখান।

এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ আ. মজিদ বলেন, ধর্ষণে গৃহবধূ ছয় মাসের গর্ভবতী হওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন