• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

নতুন বউয়ের সাজেই লোকসভায় শপথ নিলেন নুসরাত

নিজস্ব সংবাদ দাতা / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

আন্তর্জাতিক ডেস্ক::হাতের মেহেদি এখনও জ্বলজ্বল করছে। সিঁথিভর্তি সিঁদুর। হাতে চূড়া। নতুন বউয়ের সাজেই সংসদে হাজির হয়েছেন অভিনেত্রী নুসরাত।   বিয়ে সেরে মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে শপথ নিয়েছেন বসিরহাটের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান। একই সঙ্গে শপথ নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। মিমি কলকাতার যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। গত ১৭ই জুন সপ্তদশ লোকসভার অধিবেশন শুরুর প্রথম দিনে নুসরাত ও মিমি শপথ নিতে পারেন নি। বিয়ে উপলক্ষ্যে নুসরাত এবং তার সঙ্গী হিসেবে মিমি তুরস্কে উড়ে গিয়েছিলেন।
সেখানেই কলকাতার বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরাত। বিয়ে উপলক্ষ্যে এক সপ্তাহ তুরস্কে কাটিয়ে রোববারই ফিরে এসেছেন কলকাতায়। মঙ্গলবার নুসরাত ও মিমি উড়ে গিয়েছেন দিল্লি।

সংসদে লোকসভার স্পিকার ওম বিড়লা দুথজনকে শপথবাক্য পাঠ করিয়েছেন। নুসরাত ঈশ্বরের নামে শপথ নিয়েছেন। নুসরাত এবং মিমি দুথজনই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন। দলনেত্রীর নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেসের সব বিজয়ীই বাংলায় শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর মিমি ও নুসরাত দুজনেই স্পিকারের পা ছুঁয়ে প্রণাম করেছেন। নুসরাত আগামী ২৮শে জুন তার কেন্দ্র বসিরহাটে যাবেন বলে জানা গেছে। বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় জয়ের পর নুসরাত বসিরহাটে যেতে পারেন নি। তবে বসিরহাটের সন্দেশখালিতে গোলমাল নিয়ে তিনি সবসময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছেন। বসিরহাটে গিয়ে নুসরাত শান্তির বার্তা দেবেন বলে জানা গেছে। অবশ্য কেন্দ্র পরিদর্শনের আগে নুসরাত কলকাতায় আইনি মতে বিয়ে সম্পন্ন করবেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন