• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রসূতির প্রয়োজন ছাড়া সিজার বন্ধের রিট

নিজস্ব সংবাদ দাতা / ২৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

জাতীয় ডেস্ক::  প্রসূতি মায়ের প্রয়োজন ছাড়া সিজার কার্যক্রম বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

পরে তিনি সাংবাদিকদের জানান, আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

সুমন বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে গত দুবছরে শিশু জন্মের ক্ষেত্রে সিজারিয়ানের হার বেড়েছে ৫১ শতাংশ।

প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিষয়টিকে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার উল্লেখ করা হয়েছে। তাই প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন