• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

বিএনপি রেল সেক্টরকে একেবারে ধ্বংস করে দিয়েছে: রেলমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

২৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপি সড়ক যোগাযোগে কিছু উন্নয়ন করলেও রেল যোগাযোগে কোনো উন্নয়ন করেনি এমন মন্তব্য করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থেকে রেল সেক্টরকে একেবারে ধ্বংস করে দিয়েছে।

(ফাইল ছবি)

বুধবার (২৬ জুন) মৌলভীবাজা‌রের কুলাউড়ার বরমচা‌লে বড়ছড়া ব্রি‌জের ওপর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখ‌তে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারাদেশেই মিটারগেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

তিনি আরো বলেন, ঢাকা-সিলেট রেলপথে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতোমধ্যে ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে। দ্রুত তা বাস্তবায়নে কাজ চলছে। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬টি নতুন রেলস্টেশন নির্মাণ হবে এবং সিলেট রেলস্টেশনকে আরও আধুনিকভাবে নির্মাণ করা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন