ঢাকা   ১২:৪২:৫১ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী-ছাগলনাইয়া সড়কে যানবাহনে গণ ছিনতাই।

Reporter Name
  • Update Time : Friday, June 28, 2019,
  • 361 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
২৮ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ছাগলনাইয়া ও ফেনী সদর থানা সীমান্তবর্তী ফেনী অংশে রুহিতিয়া রাস্তার মাথা নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে ২৮ জুন শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সড়ক অবরোধ করে,প্রসূতি মা’কে বহনকারী এ্যাম্বুলেন্স সহ প্রায় ২০ টি’র ও বেশী যানবাহনে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ছিনতাইকারীরা এইসব যানবাহনের চালকসহ যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়েছে।
ছিনতাইয়ের শিকার একাধীক যানবাহন চালক ও যাত্রীদের সূত্রে জানাযায়,  ছিনতাইকারীদের কবলে পড়া যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সায় বহনকৃত এক যাত্রীর কাছে থাকা জীবন্ত দুটি হাঁস ছিনতাইকালীন সময় সেচামেসি করে ডাকছিল,হাঁস দু’টির সেচামেসি শুনে ওই সময় ছিনতাইকারী সদস্যদের মধ্যথেকে একজন ছুটে এসে,ওই যাত্রীর কাছ থেকে হাঁস দু’টি ছিনিয়ে নিয়ে,হাঁস দু’টিকে জীবন্ত অবস্থায় পায়ের নিছে চেপে ধরে হাত দিয়ে টেনে ছিন্নবিন্ন করে ফেলেন।
ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে যানবাহনে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটছে শুনে,ফেনী ও ছাগলনাইয়া থানা পুলিশের একাধীক টহল পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগকরে সরে যায়।উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান,ফেনীতে অতিসম্প্রতি যোগদানকৃত ফেনী জেলা পুলিশ সুপার এসপি খোন্দকার নুরুন্নবী বিপিএম,পিপিএম।ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলে উপস্থিত থাকা উভয় থানার পুলিশদের অতি দ্রুত সময়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়ীত থাকা অপরাধীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ প্রদান করেন।এই ঘটনায় জড়ীত থাকা অপরাধীদের গ্রেপ্তারে সর্ব প্রকার সর্বচ্ছ সহযোগিতা করণে ও আশ্বাস প্রদান করন পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি