• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের

অসুস্থ এরশাদকে দেখে এলেন কাদের

নিজস্ব সংবাদ দাতা / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

১ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক নিউজ :: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের সিএমএইচে যান বলে সাংবাদিকদের জানিয়েছেন জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি।জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ জাপার শীর্ষ নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।এর আগে রোববার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে সংক্রমণ বেড়েছে। ফুসফুসে পানি জমেছে। তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে।৮৯ বছর বয়সী রাজনৈতিক এরশাদ প্রায় বছর খানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। একাদশ নির্বাচনের আগে তিন দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন। ভোটের প্রচারে নামতে পারেননি জাপা প্রধান। নির্বাচনের পর শপথ নিতে হুইল চেয়ারে সংসদে যান। গত আট মাস ধরে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন