• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

খাগড়াছড়িতে পৌরসভার কর্মচারীদের অবস্থান কর্মসূচী

২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,       খাগড়াছড়ি প্রতিনিধি : একদেশে দুই নীতি মানিনা মানবো না” এই স্লোগানে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে খাগড়াছড়িতে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কর্মসূচী পালন করে। মঙ্গলবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম,বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংক্যমং মারমা, দপ্তর সম্পাদক উজ্জল দে, মাটিরাঙ্গা পৌরসভা ইউনিটের সভাপতি প্রশান্ত কুমার সাহা, রামগড় সভাপতি মো. শাহ আলম প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন আমাদের পরিবার ও আমাদের কস্টের কথা চিন্তা করে বেতন ভাতার ব্যবস্থা করা হোক। আমরা মানুষের সেবায় কাজ করছি কিন্তু আমাদের নিজেদের চলার কোনো অবস্থা নাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন