ঢাকা   ০৫:৩০:৫৬ পিএম, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬ রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে: কৃষিমন্ত্রী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণা, নারী গ্রেপ্তার বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে : ববি হাজ্জাজ শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩২, উদ্ধার ৪১ হাজার ইয়াবা

বন্যা দুর্গতদের মাঝে খাগড়াছড়ি সদর জোনের খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, July 10, 2019,
  • 311 Time View

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,     

খাগড়াছড়ি,প্রতিনিধি:  আর্তমানবতার সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি সদর এলাকায় পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় আটকা পড়া পাহাড়ীদের উদ্ধার করে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

গতকাল মঙ্গলবার (০৯ জুলাই) রাত ৮ টায় খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে উপস্থিত ৫৫০ জন পানিবন্দীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রেজাউল করিম, পিএসসি।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি সদর জোন (২২বীর) তথা বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে দুর্যোগপুর্ণ মুহুর্তে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিলো এবং আগামীতেও থাকবে। শান্তি সম্প্রতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি সার্বিক মান উন্নয়নে ও বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভুমিকা অনস্বীকার্য।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি বলেন, পাহাড়বাসীর আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি