• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

মেঘনায় অপহরনের হাত থেকে রক্ষা পেলো পঞ্চম শ্রেণির ছাত্রী, বক্তব্যের সত্যতা পায়নি পুলিশ।

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা :কুমিল্লার মেঘনা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রী অপহরণের হাত থেকে রক্ষা পেয়েছে বলে বক্তব্যে দিয়েছেন স্থানীয় সাংবাদিকদের অপর দিকে বক্তব্যের  প্রেক্ষিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। ঘটনা টি আজ বুধবার উপজেলার মাতাবের কান্দি এলাকায় ঘটে।  মেয়েটির নাম নুসরাত। সে উত্তর বাউসিয়া গ্রামের খবির  উদ্দিনের মেয়ে ও মাতাবের কান্দি সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চমশ্রেণির   ছাত্রী ।  সাংবাদিকদের নিকট নুসরাত তার ঘটনা বর্ননা করতে গিয়ে বলেন সে স্কুল থেকে টিফিনের সময় একা বাড়িতে যাওয়ার পথে  রাস্তায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে আটক করে ব্যগ থেকে ছুড়ি  বের করে অপহরণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দিলে লোকটি মানিকার চর বাজারের দিকে চলে যায় পরে মেয়েটি দৌড়ে স্কুলে চলে যায়। পরে এলাকার লোকজন ও অভিভাবক মেয়েটিকে থানায় নিয়ে যায়। এদিকে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মেয়েটির কথার উপর ভিত্তি করে আমরা তাৎক্ষণিক তদন্ত করে এর কোন সত্যতা পায়নি। মেয়েটিকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ওরাই নিয়ে এসেছে পরে সাথে করে নিয়ে চলে যায়।  সারাদেশে এ ধরনের গুজবের সংবাদ  ছড়িয়ে আছে ঠিক সেই মুহুর্তে বিষয়টি অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। ঘটনা টি গুজব না সত্য তা নিয়ে গভীর তদন্ত করে ধূম্রজাল পরিস্কার করার আহবান জানান অভিভাবক মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন