• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

কুমিল্লার দেবিদ্বারে ৪ জনকে কুপিয়ে হত্যা ; গণপিটুণীতে ঘাতক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দেবিদ্বার প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। ঘাতক মোখলেছকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনগণ।

বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার সুলতান পুর ইউনিয়নের রাধানগরে ৪ জনকে কুপিয়ে করে হত্যা করা হয়।

নিহতরা হলেন , একই গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে হানিফ ও একই বাড়ির নুরল ইসলামের স্ত্রী নাজমা বেগম। ঘাতক মোখলেছুর রহমান একজন রিক্সা চালক ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, সকালে রিকসাচালক মোখলেছ (৩৫) রিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে একজন অটোরিক্সা চালকের সাথে কথা কাটাকাটি করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে একটি দাঁ নিয়ে বাসা থেকে বের হয়। পরে রাস্তায় বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। ওই সময় ঘটনাস্থলে দুইজন মহিলা ও একজন শিশুর মৃত্যু হয়। । ওই সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুণী দিয়ে হত্যা করে। পরে হাসপাতালে আরো একজন মহিলার মৃত্যু হয়েছে। ঘাতক মোখলেছ একজন মানসিক রোগি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন