• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি

খাগড়াছড়িতে পাহাড় ধসে যুবক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ৩০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,      
খাগড়াছড়ি,প্রতিনিধি :

খাগড়াছড়িতে পাহাড় ধসে যোগেন্দ্র চাকমা (৪০) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিমি দূরে দুর্গম উল্টাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যোগেন্দ্র চাকমা দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি এলাকার শুভধন চাকমার ছেলে।
জানা গেছে, গেল কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে মঙ্গলবার বিকেলের দিকে পাহাড়ের পাদদেশে থাকা যোগেন্দ্র চাকমার বসতঘর ধসে পড়ে। এ সময় বসত ঘরে থাকা যোগেন্দ্র চাকমা ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে মাটিচাপা পড়ে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিমি দূরে হওয়ায় এবং সেখানে যাওয়ার জন্য কোনো সড়ক না থাকায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন