• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

মেঘনায় আওয়ামীলীগের ত্রান কমিটির সভা

নিজস্ব সংবাদ দাতা / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

১৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া :কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামীলীগের ত্রান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেঘনার স্থপতি, মেঘনা উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে, মেঘনা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পদাক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এর সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফার হাউদ, জেলা পরিষদের সদস্য নাসীর উদ্দীন শিশির, মহিলা লীগ সভানেত্রী হালিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ সফিকুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ, মোঃ হোসেন, ফারুক সরকার সহ ত্রান কমিটির অধিকাংশ উপস্থিত ছিলেন।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা যারা পাবেন তাদের ওয়ার্ড ভিত্তিক তালিকা যাচাই বাছাই করা হয়।
সভায় সর্বোসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মেঘনা উপজেলা ত্রান কমিটি ঈদ পরবর্তী দুর্যোগ মোকাবেলার জন্য ” মেঘনা উপজেলা করোনা ত্রান তহবিল” নামে একটি তহবিল গঠন করা হয়েছে।
তাৎক্ষনিক ভাবে ২,০৪,০০০/= ( দুই লক্ষ চারহাজার টাকা) উঠানোর মধ্যে দিয়ে তহবিলের যাত্রা শুরু হয়।
আগামীকাল মেঘনা প্রিমিয়ার ব্যাংকে একটি হিসেব খোলা হবে।
সভায় নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান, দলমত নির্বিশেষে মেঘনার মানুষের দুর্দিনে তাদের পাশে থাকতে ” মেঘনা উপজেলা করোনা ত্রান তহবিলে” আপনার সহায়তা অব্যাহত রাখার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন